- ধর্ষণের জন্যে যারা সার্বিকভাবে নারীর পোশাককে দায়ী করে এমন দুজন ব্যক্তিকে প্রশ্ন করলাম, ভাই আপনাদের সামনেও তো কতো অশালীন পোশাক পরা মেয়েরা চলাফেরা করে আপনারা তাদেরকে ধর্ষণ করেননা কেনো? তাদের জবাব ছিলো, ভাই আমরা এতটা নোংরা মানুষিকতা নিয়ে চলিনা যতটা নোংরা মানুষিকতা আমাদেরকে ধর্ষকের কাতারে নিয়ে যাবে।
- এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কতটা পরিচ্ছন্ন মানুষিকতার হলে ধর্ষণের মতো জঘন্য কাজের সম্পূর্ণ দোষারোপ মাতৃতুল্য নারী জাতির ঘাড়ে চাপান? কতটা পরিচ্ছন্ন মানুষিকতার হলে বাচ্ছা মেয়ের ধর্ষণের জন্যেও পোশাককে দায়ী করেন? কতটা পরিচ্ছন্ন মানুষিকতার হলে ধর্ষিতাকে উদ্দেশ্য করে বলতে পারেন যে মেয়েটা খারাপ ছিলো তাই ধর্ষণ হয়েছে? আর কত পরিচ্ছন্নতা লুকিয়ে আছে আপনাদের সাড়ে তিন হাতের অবয়বের মাঝে??
- ধর্ষণের জন্যে পোশাককে যদি দায়ী করা হয় তাহলে ইউরোপ এর দেশ গুলোতে প্রতি মূহুর্তেই ধর্ষণের ঘটনা ঘটতো। কিন্তু সেখানে এমনটা তুলনামূলকভাবে খুবই কম দেখা যাচ্ছে কারণ আমেরিকার মতো একটা খোলামেলা দেশেই ধর্ষণের ঘটনা প্রমাণিত হলে ধর্ষককে ২০-৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়। অথচ আমাদের দেশে ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষকের বিচারের পরিবর্তে ধর্ষিতার ছবি অনলাইন মিডিয়ায় ভাইরাল করে তাকে সারা বিশ্বের সামনে পুনরায় ধর্ষণ করা হয়।
- সর্বোপরি ধর্ষকের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে নারীবাদী উপাধি দেয়া হয়, তবুও ভালো আমরা মা জাতীর পক্ষে আমরা সকল নিষ্পাপ ধর্ষিতার পক্ষে।
📱mahfooz
লুডু খেলে ইনকাম করুন
লুডু খেলে প্রতিদিন টাকা ইনকাম করুন!
আপনার সময় নষ্ট না করে লুডু খেলে প্রতিদিন ৫০০+ টাকা ইনকাম করুন।
অ্যাপে জয়েন করে প্রতিদিনের মিশন কমপ্লিট করুন, বন্ধুদের সাথে খেলুন আর ইনকাম করুন!
Wednesday, 12 March 2025
ধর্ষণ (নারীর পোশাক ও পুরুষের নোংরা মানুষিকতা)
Monday, 20 February 2023
How to become a successful seller on Fiverr?
1. Create a professional profile: Create a professional profile that accurately reflects your skills and experience. Make sure to include a professional profile photo, portfolio showcase, and customer feedback.
2. Choose the right gigs: Choose gigs that are related to your experience and that you can deliver with quality. Don’t forget to check out the competition and adjust your gig prices accordingly 3. Promote your gigs: Promote your gigs on social media, and don’t forget to use the Fiverr forums and other online platforms. 4. Provide top-notch customer service: Provide fast and friendly customer service and always deliver high-quality work. 5. Ask for customer reviews: Don’t be afraid to ask your customers for reviews, as these will help you to build a positive reputation and attract more customers. 6. Use Fiverr Pro: Fiverr Pro is a great way for experienced Fiverr sellers to showcase their work to a larger audience. 7. Offer discounts and incentives: Offer discounts and incentives to encourage customers to buy from you. 8. Keep learning: Keep up to date with the latest trends and developments in the field. This will help you
Wednesday, 21 September 2022
প্রত্যাবর্তন
একদিন খুব ভোরে জানালার বাইরে বৃষ্টি হবে। বৃষ্টি আমাকে ছুঁতে পারবেনা, আমি আলতো করে ছুঁয়ে দিবো বৃষ্টিকে। একটু পর বৃষ্টি থামলে আমি ঘুমিয়ে পড়বো, একটু ভিন্নধর্মী ঘুম। জেগে উঠবো এক ভুতুড়ে মরুভূমিতে; সহস্র সূর্য থাকবে চারিদিকে তবুও অন্ধকারে আমি তোমাকে খুঁজে পাবো না, খুঁজে পাবো না তোমাদের কাউকে। একদিন আমার দিন ফুরিয়ে যাবে শুধুই রাত গুলোই থাকবে, কারন এখন তো আমার দিনরাত সবই দিনের মতো। আমি জেগে থাকি সবার মাঝে, আমি জেগে থাকি নিজের মাঝে। সেদিন হয়তো এই শহরের কাকেরা তোমাদেরকে আমার প্রস্থানের সুসংবাদ দিবে। আমার প্রস্থানই কি তোমাদের জন্য সুখকর নয়? তবে কেনো আমাকে কৌশলে ঠেলে দিচ্ছ মানবপুরীর অদূরে? একদিন তোমাদের শ্মশানে পোড়ানোর মতো কোনো মৃতদেহ আসেবনা, থাকবেনা কোনো কবর খোঁড়ার ব্যস্ততা। আমার প্রস্থান ই হবে এই জমিনের সর্বশেষ কোনো মানবের প্রস্থান। তোমরা বেঁচে থাকবে তোমাদের নোংরা জীবন নিয়ে যে জীবনে থাকবেনা প্রকৃত হৃদয়ের কেউ যারা মানুষকে আপন করে নিতে চায় সবকিছু ভুলে গিয়ে। কি ভেবেছো, এসবই সত্য হবে? তবে জেনে রেখো আমি ফিরে আসবো এক কুৎসিত রূপে যা দেখে আমার প্রজায়িনী ছাড়া আর সবাই বমি করতে করতেই মারা যাবে। আমি আসবো এযাবৎকালের সবচেয়ে নিকৃষ্ট হৃদয় নিয়ে যা তোমাদেরকে প্রজ্বলিত করবে হাবিয়া'র থেকেও ভয়ংকর কোনো নরকের অগ্নিতে। সেদিন প্রেয়সীকে দেয়ার মতো আর কোনো Rhododendron ফুটবে না।
Sunday, 30 January 2022
জন্মদিনের উপহার
আমার ফুলটা পরীর মতো।।
সময়
মার্ডারার অফ লাভার!!
নুহীন কে??
[রিভার্স ইউনিভার্স]
আপনি যেটা পছন্দ করবেন সেটা কখনোই হবেনা আপনার সাথে, না হলেও আপনার অভিযোগ নেই মানলাম। কিন্তু এর ঠিক উল্টোটা হবে আপনার সাথে, এবার দেখবো আপনি অভিযোগ কিভাবে দমিয়ে রাখেন।
কেউ একজন আপনার পছন্দকে দাম দিচ্ছেনা, আপনিও জোর করছেন না। কিন্তু আপনার ভিতরের সত্বা কি সেটা মানতে পারবে? পারলেও ক'দিন পারবে? আস্তে আস্তে একদিন নিজের অজান্তেই আপনিও তার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিতে চাইবেন না।
আপনি চাচ্ছেন কেউ একজন অন্তত আপনার মনমতো চলুক, আপনিও তার মনমতো চলতে চান। কিন্তু দেখবেন সেই 'একজন' ব্যতীত বাকি সবাই আপনার মনমতো চলতেছে। এবার আপনি কি করবেন? তার কথা শুনবেন নাকি অন্য সবার দলে গিয়ে তার সাথেই দূরত্ব সৃষ্টি করবেন?
এটাই শেষ না, আমি বলতে গেলে রাতটাকে ছাব্বিশ ঘন্টা তেতাল্লিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড বানাতে হবে কিন্তু সৃষ্টিকর্তাও তো এটা করবে না।
#mahfooz750
টক্সিক আমি!!
জানো (অ)প্রিয়, মাঝে মধ্যে কেমন জানি জীবনের প্রতি এক অসহ্য যন্ত্রনা চলে আসে, আমার সব আছে আমি সব পেয়েছি। কিন্তু আমার তুমি নেই আমি তোমাকে পেলে সব যন্ত্রনা দূর করে ফেলতে পারতাম। তোমাকে পেয়ে গেলে দিনরাত না খেয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারতাম। অবশ্য এখনো পারি। তবে দুইটা ভিন্ন পরিস্থিতি হতো।
আচ্ছা এখন যে তোমাকে পেয়েছে সে কি খাওয়া-দাওয়া করে? সে কি ঘুমায়? সে কি আমার মতো পাগলামি করে তোমার জীবন অতিষ্ঠ করতে পারে? নিশ্চই কিছুই পারেনা। আমি বলেছিলাম আমি ভীষণ রকমের সাইকো আমার সাথে বেশিদিন থাকতে পারবে না, তুমি তখন আমার এসবে খুঁজে পেতে বিরাট আনন্দ। যদিও এখনো আমার এসব ভেবে তোমার হাসি আসে। আচ্ছা হাসিটা কি ভালোলাগা থেকেই আসে?
এই শুনো, আমি যে এখনো অচেনা নম্বর থেকে ফোন দিয়ে চুপ করে থেকে তোমার ভয়েস শুনে কিছু যন্ত্রণা পুষিয়ে ফেলি এটা তুমি বুঝতে পারো? আচ্ছা তুমি কি এজন্য আমার উপর বিরক্ত হও? আচ্ছা তুমি না একবার বলেছিলে আমাকে স্বর্গ দেখাতে নিয়ে যাবে? আমার আর স্বর্গ দেখা হলো না, তুমি চলে যাবার পর তো আর কেউই আসেনি যার কাছে স্বর্গ দেখার আবদার করতে পারবো।
আসলে তোমার মতো করে কেউই আমাকে বোঝেনি। আমার আমিও না ভীষণ রকমের স্বার্থপর হয়ে গেছি, অনেকেই আসতে চেয়েছিলো এই টক্সিক জীবনে কিন্তু তাদের মধ্যে তোমাকে পাইনি বলে আসতে দেইনি। আমার হয়েছে কি জানো? আমি ভালোবাসার কথা বলে তোমাকেই সব যন্ত্রনা দিতে চেয়েছিলাম। কিন্তু তুমি নিতে পারোনি বলে আমি সেসব যন্ত্রণা নিজের মাথায় নিয়ে ঘুরি। আমি মনে করি আবার তোমাকে ফিরে পাবো, আবার তোমাকে প্রচুর যন্ত্রনা দিবো। আবার কয়েকশত বছর পার হয়ে গেলে তোমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলবো।।
#mahfooz750
How to forgot past?
Friday, 24 May 2019
নারী অধিকার ও সুষ্ঠ বিচার
- আমাদের পুরুষরা শুধু নারীর যৌনতাই খুঁজে বেড়াচ্ছে, কেউই চায়না নারীর আশ্রয়দাতা হতে। ধর্ষকের বিচার চেয়ে আন্দোলন শেষে ঘরে ফেরা যুবকটিও লোকাল বাসে কিংবা ভিড়ের মধ্যে নারীর দেহ হাতড়ে বেড়ায়।
- আমরা যারা সুশীল সেজে সুন্দরভাবে নারীর নিরাপত্তার কথা বলি, এই আমাদের কাছে একজন নারী কতটুকু নিরাপদ সেটা কি কখনো ভেবে দেখেছি?
- ধর্ষণের ক্ষেত্রে কেউই পিছিয়ে নেই যে, যাকে, যেভাবে পাচ্ছে ধর্ষণ করেই যাচ্ছে। সমাজপতিরা বসে বসে রিয়েলিটি শো দেখছে। আমাদের নিরাপত্তা প্রদানকারী পুলিশ বাহিনী ধর্ষক এবং ধর্ষিতা দুপক্ষের থেকে পয়সা নিয়ে পকেট ভারী করছে। মামলা যতদিন গড়াবে পকেট ততই ভারী হবে।
- আমাদের প্রধানমন্ত্রী তার পরিবার হত্যার ১৯৭১ সালের ঘটনার বিচার ঠিকই করছে কিন্তু দুয়েকদিন আগের ধর্ষণের বিচার এখনো করছেনা। ক্ষমতার এগারো বছর হয়ে গেলো, এত দিনে কতো হাজার নারী শিশু ধর্ষণ হলো, খুন হলো আমাদের "মানবতার মা" একটি ঘটনারও সুষ্ঠ বিচার করেন নি।
- তবে কি এমন বাংলাদেশের জন্যই যুদ্ধ করেছিলো মূর্খ মুক্তিযোদ্ধা রা, ইজ্জত দিয়েছিলো একাত্তরের নারীরা?? আর কতো এভাবে দিয়ে যেতে হবে??
Wednesday, 22 May 2019
শুভ জন্মদিন সুহাসিনী
- তোমায় ভালোলাগার অন্যতম একটি কারণ ছিলো মায়া কান্না দিয়ে কাউকে সম্মোহিত করার ক্ষমতা। এই অদ্ভুত ক্ষমতা নিয়ে বেঁচে থাকো, অন্য কিছু না থাকলেও চলবে তোমার।
- শুনলাম তোমার হাঁটুর নীচে পড়া থাকা চুলগুলো নাকি কেটে ছোট করে ফেলেছো, কি দরকার ছিল কাটার। চুল গুলো কি আমার চেয়েও বেশি বিরক্ত করতো তোমার? নাকি আমার প্রতি ছোট মাত্রার প্রতিশোধ ছিলো? আমি কিছুই জানিনা, জানার প্রয়োজন ও মনে করিনা।
- Always remember that, "I'm able to take revenge" But I can't do it, because I still love you chutmarani😍😍
পরিবর্তন
- এই শহরে যারা খারাপ কাজে মগ্ন তারা কেউ ভালো নেই, তাদের একটা সুন্দর অতীত ছিলো। এখানে যারা সস্তায় সিগারেট কিনে খায় তাদের একসময় সিগারেট খাওয়া নিষেদ ছিলো। আমি বলছিনা তুমি আমার সাথে হাবিজাবি গল্প করতে গেলে কেনো, আমি শুধু জানতে চাই গল্পের শেষ দৃশ্যে আমার চরিত্রটা কোথায় গেলো? এমন গল্প করার দরকার কি যে গল্পের কোনো অন্তমিল নেই?
- তোমার প্রতি আমার কোনো অভিযোগ কিংবা অনুরোধ নেই, তবে কিছু অলিখিত প্রশ্ন আছে। পরেরবার দেখা হলে উত্তর গুলো জেনে নিবো। আমি জানি তুমি অনেক মিথ্যা কথা বলো তবুও আমি ধরে নিবো তোমার সবগুলো উত্তরই সঠিক।
Saturday, 23 March 2019
ঘৃণা
Thursday, 7 March 2019
(অ) মূল্য
Saturday, 2 March 2019
বিজয় দিবস
- বঙ্গবন্ধুর নেতৃত্বের সাথে সহযোদ্ধা জিয়াউর রহমানের সর্বাত্মক সাপোর্টে সেদিন সমগ্র বাঙ্গালী নিজেদেরকে বাঙ্গালী পরিচয় দিয়ে নয় মাসের দীর্ঘ ট্র্যাজেডি শেষে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছিল আমাদেরকে। এরপরই আমরা ভাগ হয়ে যাই দুটি দলে দুই থেকে ধীরে ধীরে বহু দলে, এখন আমরা নিজেদেরকে বাঙ্গালী পরিচয় দিতে লজ্জা পাই।
- আমি গর্বিত আমি মুজিব সৈনিক, আমি গর্বিত আমি জিয়ার সৈনিক। মুজিব সৈনিক, জিয়ার সৈনিক/ জিয়ার সৈনিক, মুজিব সৈনিক বলে পরিচয় দিতে দিতে "বাংলার সৈনিক" কথা টা ভুলে গেছি। মুজিব আর জিয়া কাঁধে কাঁধ মিলিয়ে যে বাংলাকে স্বাধীন করেছে সে বাঙ্গালী নিজেরাই নিজেদের আলাদা করে ভাবতে পছন্দ করে।
- হাতে গোনা দুয়েকজন নেতা কর্মী ব্যতীত সবাই এই মুজিব জিয়ার বাংলাদেশকে ধর্ষণ করে প্রেগন্যান্ট করে রেখেছে, এখন এই বাংলাদেশের অবস্থা অন্তঃসত্ত্বা রোগীর ন্যায় শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি সহ সকল সেক্টরেই সমস্যা।
- ডিসেম্বর বিজয়ের মাস এই মাসে ধর্ষিত বাংলার অকর্মা নাগরিক হিসেবে সবাইকে জানাই "ধর্ষিত বাংলার বিজয়ের শুভেচ্ছা"
mahfooz
হাসপাতালে দেখা
: মাহফুজ..
: হুম বলুন।
: খুব রাগ আমার উপর?
: তেমন না, ভাবছিলাম আপনাকে "বেশ্যা" বলে একটা গালি দিবো।
: তো দাওনা কেন?
: এখন ইচ্ছা নেই পরে দেখা হলে দিব, আপনার আম্মুর কি খবর??
: খুব ভালো নয়, হয়তো বাচঁবেনা। আব্বু রক্তের জন্য ছোটাছুটি করছে ম্যানেজ হচ্ছে না। রক্তের গ্রুপ ও পজেটিভ।
: আমার রক্তের গ্রূপ ও পজেটিভ, কিন্তু আমি দিবোনা।
কেনো আমি রক্ত দিবোনা সেটা জানতে চাইলো না, কিছুক্ষণ নিরব থেকে বললো, " আচ্ছা আসি, অনেক কাজ আছে"
আমি শুধু ওর চলে যাওয়ার সাথে চোখ মোছার দৃশ্যটা উপভোগ করলাম। হাসপাতালে সিগারেট ধরানো নিষেদ আছে, আবারো নীচে নামতে হলো।
Mahfooz
Sunday, 11 November 2018
- কিন্তু যদি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে বিষয়টা দেখেন তাহলে আপনার কাছে ব্যাপারটা হবে, ভালো মানুষ নোংরা পরিবেশে এসে ওই পরিবেশটিকে সংস্কার করতে পারে।
![]() |
| mash😍😍 |
- এখন প্রশ্ন হচ্ছে কেন মাশরাফি নতুন দল গঠন করেনি? এক শ্রেণীর উত্তর হবে; আওয়ামী লীগ মাশরাফির জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে অথবা মাশরাফি টাকার কাছে বিক্রি হচ্ছে। দুটি উত্তরই সঠিক মানলাম।
- এত বছর ধরে যে মাশরাফিকে আপনারা চিনেন যার ক্যারিয়ারে কোনো কালো দাগ নেই তার সম্পর্কে এই রকম ধারণা কিভাবে করা যায়! অবশ্যই করা যায়, কারণ আমরা বাঙালী আমাদের দ্বারা সব সম্ভব।
- সব সময় নেগেটিভ না ভেবে পজিটিভলিও ভাবতে পারি, আমরা যদি মনে করি আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নোংরা তাহলে এই জিনিসটা ভাবতে অসুবিধা কোথায়, মাশরাফির হাত ধরে এই নোংরা রাজনীতির সংস্কার হবে আমরা ফিরে পাবো শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ।।
Monday, 27 August 2018
নিরাপধ সড়ক চাই
- ছাত্রদের দাবি আদায়ের আন্দোলন নিয়েও চলছে রাজনীতি, উভয় দলের কিছু মূর্খ রাজনীতিবিদ রা আন্দোলন টিকে নিজেদের পক্ষে কিংবা বিপক্ষে টেনে নিচ্ছে।
- একদিকে বিএনপি জামাত এর অনেক নেতা কর্মীরা এই আন্দোলনকে নিজেদের পক্ষে ধরে নিচ্ছে, অপর দিকে আওয়ামীলীগ এর কিছু নেতা কর্মীরা এটিকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে ধরে নিচ্ছে।
- আজকে যেসব ছাত্ররা আন্দোলন করছে তারা কেউই রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থে মাঠে নামেননি। তারা মাঠে নেমেছে তাদের সহপাঠী দের হত্যার বিচার চাইতে, তারা মাঠে নেমেছে পুলিশ প্রশাসনকে এই শিক্ষা দিতে যে, "আপনাদের কিঞ্চিৎ সততাই পারে দেশের সমস্যা দূর করতে"
- এই যে ছাত্ররা নিজের পয়সায় আন্দোলন করছে তারা কোনো রাজনৈতিক দলের লোককে ছাড় দিচ্ছে না, তাদের কাছে সরকার এবং বিরোধী দলের নেতা কর্মী উভয়ের অবৈধতা ধরা পড়ছে।
- দেশকে ভালবাসে বলেই তারা পেরেছে অসম্ভবকে সম্ভব করতে। দেশকে ভালোবাসতে হলে রাজনীতি করা লাগেনা, রাজনৈতিক নেতাদের মধ্যে দেশপ্রেম থাকেনা।
চারুর স্মৃতিপট এর কিছুকথা
- যেদিন আকাশে অনেক তারা ছিল সেদিন তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে মধ্যরাতে ছাদে নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে। তুমি গোধূলি ভালোবাসতে, কৃষি কলেজের ঘাঁষগ...
-
- ভালো মানুষ যখন খারাপ পরিবেশে যোগ দেয় ব্যাপারটা তখন সবার কাছেই খারাপ লাগে। আমি মাশরাফির রাজনীতি নিয়ে বলছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা খুব...
-
: দিদি, তোর অফিস থেকে ফিরতে কতক্ষন লাগবে? (ভাঙা পা নিয়ে খাটের উপর আধশোয়া অবস্থায় ফোন টিপতে টিপতে রিতুকে জিগ্যেস করলো রাতুল) : বিকেল হবে। কেন...

